news desk
১৭ ডিসেম্বর ২০২০, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রীসে মহানম বিজয় দিবস উদ্‌যাপিত

প্রদীপ কুমার সরকার, গ্রীস : উৎসাহ-উদ্দীপনায় গ্রীসে মহান বিজয় যথাযথ মর্যাদায়  গ্রীসে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে ।  ১৬ ডিসেম্বর সকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ দূতাবাস প্রাঙ্গণে জাতীয়  তাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন । এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও দূতাবাস পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গ্রীসসহ সারা বিশ্বে চলমান করোনা মহামারী পরিস্থিতি এবং গ্রীসের লক-ডাউন পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসী ভাই-বোনদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ বছর মহান বিজয় দিবসের অনুষ্ঠান অন লাইনে জুম প্লাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান বিজয় উপলক্ষ্যে
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয়।
দূতাবাসের কাউন্সেলর জনাব সুজন দেবনাথের সঞ্চালনায় মুজিব বর্ষে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ অন লাইন আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে অংশ নেন প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দ। বক্তাগণ মহান বিজয় দিবসে
বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তাগণ এই করোনা পরিস্থিতিতে অন লাইন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান। তারা দেশ ও জাতির কল্যাণে সরকারের নানমূখী কার্যক্রমে অংশগ্রহণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশীদের রূপকল্প ২০২১ ও ২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে দূতাবাসের গৃহিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মহান বিজয় দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০