Publisher
১৩ অগাস্ট ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হামিদ (৭০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ওই ওয়ার্ড সদস্য জোয়াড়ি কায়েমকোলা গ্রামের নিজ বাড়ির শোবার ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এই মৃত্যুর ঘটনায় হত্যা অথবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে নিহত আব্দুল হামিদের প্রথম পক্ষের ৪ ছেলের বিরুদ্ধে। ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয় অনেকেই। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল হামিদ জোয়াড়ির কায়েমকোলা গ্রামের মৃত আছেরউদ্দিন প্রামাণিকের ছেলে। সে দীর্ঘ ১৮ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্বাধীন ছিলেন।

ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, ১৫ দিন আগে আব্দুল হামিদ তার ছেলে আব্দুল আওয়াল (৪৬), কামরুজ্জামান জামাল (৪২), কামাল হোসেন শাহিন (৩৮) ও রবিউল ইসলাম (৩৫) এর নাম উল্লেখ করে জমি সংক্রান্ত বিরোধের ঘটনার নিষ্পত্তি চেয়ে আবেদন করেন। সেখানে সে ছেলেদের হাতে লাঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। সে আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানীর জন্য ডাকা হয়েছিলো। কিন্তু এরই মধ্যে আব্দুল হামিদ আত্মহত্যা করেছে বলে জানতে পারলাম।

সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো তার।  পুলিশ ও সাংবাদিকরা অনুসন্ধান করলেই জানা যাবে এই মৃত্যুর প্রকৃত রহস্য।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সে মতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০