Ritesh Beghi
২২ নভেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৫ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, দুর্ভোগে ৩ হাজারের বেশি যাত্রী

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহী-ঢাকা, চাঁপাইনাববাগঞ্জ ও পাবনার মধ্যে চলাচল করা চারটি ট্রেন আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে। এসব লোকাল, কমিউটার ও আন্তঃনগর ট্রেনের তিন হাজারের বেশি যাত্রী আটকা পড়ে অলস সময় কাটাচ্ছেন বিভিন্ন স্টেশনে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে বলে জানা গেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনে কথা হয় যাত্রী সফিকুল ইসলামের সঙ্গে। পদ্মা এক্সেপ্রেসের এই যাত্রী বলেন, বিকেল ৪টা থেকে রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠে বসে আছি। ট্রেন ছাড়ার কোনো খবর নেই। পরে জানতে পারি রাবি শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছে।

আরেক যাত্রী শ্যামলী ইসলাম বলেন, বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিগুলো আসলে আলোচনার মাধ্যমে শেষ করা দরকার। কিন্তু সেটি না হয়ে মানুষ সড়কে নেমে আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে। এতে করে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে। অনেক মানুষ কষ্ট করে স্টেশনের প্ল্যাটফর্মে বসে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছে। আমরা চাই দ্রুত একটা সমাধান হোক।

রাজশাহী রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা আন্তঃনগর বনলতা এক্সেপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে থেমে আছে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসতে পারছে না। এই ট্রেনের যাত্রী প্রায় এক হাজার। এছাড়াও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা এক্সেপ্রেস ট্রেনটিও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে হাজারখানেক যাত্রী নিয়ে আটকে আছে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রহনপুর কমিউটার প্রায় ৬০০ যাত্রী নিয়ে শীতলাই স্টেশনে আটকে আছে। অপরদিকে, নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ঢালারচর এক্সেপ্রেস ট্রেন। ট্রেনটি রাজশাহী-পাবনা রুটে চলাচল করে। এই ট্রেনের প্রায় ৬০০ যাত্রী রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন, চারটি ট্রেন আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে। কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। এসব লোকাল, কমিউটার ও আন্তঃনগর ট্রেনের ৩ হাজারের বেশি যাত্রী আটকা পড়ে আছে বিভিন্ন স্টেশনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০