news desk
২২ এপ্রিল ২০২০, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী ভিক্ষুক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী কর্মহীন মানুষের সহায়তায় গঠিত ইউএনও’র ত্রাণ তহবিলে দুই বছর ধরে জমানো নগদ ১০ হাজার টাকা অনুদান দিয়ে এখন আলোচনায় শেরপুরে ঝিনাইগাতীর ভিক্ষুক নাজিম উদ্দিন।

অনুদান দেওয়া ভিক্ষুক নজিম উদ্দিনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি জমিতে একটি পাকা ঘর, জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি দোকান ও উপজেলা পশোসনের পক্ষ থেকে তার ও পরিবারের ভরনপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ভিক্ষুক ও দাতা নাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে শেরপুর জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে দেন এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।এর আগে ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ নিজগাড়িতে করে পাশে বসিয়ে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।

জেলা প্রশাসক বলেন, ‘দাতা ভিক্ষুক নাজিম উদ্দিনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ওই দাতা ভিক্ষুককে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হবে। তার আত্মকর্মসংস্থানের জন্য একটি দোকান করে দেওয়াসহ তাকে সব ধরনের সহায়তা করা হবে।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম এহছানুল মামুন, ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুমদ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ দানের ঘটনাটিকে একটি মহতি উদ্যোগ এবং মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন সমাজের অন্যদেরও এ থেকে শিক্ষা নেওয়ার আছে বলে জানান।

এমনকি করোনার এই ক্রান্তিকালে তার মতো সমাজের অন্যাদেরও কর্মহীন ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবর্ধনার জবাবে ওই ভিক্ষুক নাজিম উদ্দিন বলেন, ‘কোনকিছু পাওয়ার আশায় আমি দান করি নাই। আমার মনে হয়েছে, দেশের মাইনষের এখন খুব বিপদ। আমার ঘর পরে হলেও চলবে। তাই আমি আমার জমানো সব টাকা ইউএনও’র তহবিলে দিয়েছি। আমি এতে খুব তৃপ্ত।’

ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকার ওই ভিক্ষুক নিজের বসত ঘর মেরামতের জন্য দুই বছরের জমানো দশ হাজার টাকা মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে জমা দেন।

তার এ অনুদান দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হলে সর্বত্র আলোচনার ঝড় ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০