news desk
২৪ ফেব্রুয়ারী ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদের ভেতরে ঢুকে জন প্রতিনিধিকে হত্যা

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের ভেতরে ঢুকে ব্রাশফায়ার করে এক জনপ্রতিনিধিকে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। নিহত সমর বিজয় চাকমা (৪০) বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি বলে জানা গেছে। বুধবার বেলা ১২.৪৫ মিনিটের সময় এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা।

নিহত সমর বিজয় চাকমা জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গেছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে বাঘাইছড়ি থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন রূপকারি ইউনিয়নের একনং ওয়ার্ডের মেম্বার সময় বিজয় চাকমা।
এসময় মুখোশদারী একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে এই ঘটনাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা-ই করেছে বলে দাবি করা হয়েছে নিহতের সংগঠন সংস্কারপন্থি জেএসএস এমএন লারমা দলের পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০