Publisher
২২ অক্টোবর ২০২২, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজপথ কাদের, দেখিয়ে দেওয়া হবে: পরশ

নিজস্ব প্রতিবেদক: রাজপথ কাদের- তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে- তা প্রমাণ করব, ইনশাআল্লাহ।’

আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য যুব মহাসমাবেশ সফল করতে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংগঠনটির এক বিশেষ বর্ধিত সভায় পরশ একথা বলেন।

সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুব মহাসমাবেশ ডেকেছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।সমাবেশ সফল করতে সভা থেকে ১০টি উপকমিটি গঠন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।’

মাইনুল হোসেন খান বলেন, ‘প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে- তা ১১ নভেম্বর দেখিয়ে দিতে হবে।’

বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। দশটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করবে তারা। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সর্বশেষ আজ (শনিবার) খুলনায় সমাবেশ করেছে। আরও ছয়টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১০

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১১

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৩

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৫

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৬

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৭

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৮

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৯

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

২০