news desk
১২ এপ্রিল ২০২০, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতন করতে গিয়ে মাথা ফাটলো সেচ্চাসেবীর

 নিজস্ব প্রতিনিধিঃ

করোনাভাইরাস পরিস্থিতি বদলে দিয়েছে গোটা বিশ্বকে। বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণও। সংক্রমিত হয়ে প্রাণ হারানোর ভয়ে কমে যাচ্ছে মানবিক বোধও। সেজন্যই কিনা গোটা বিশ্বের নানা প্রান্তে এখন নানা হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে।এমন টাই ঘটলো রাজধানী ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা(রহমালিরচর) গ্রামে।

কেরানীগঞ্জ কে ভাবা হচ্ছে দেশের অন্যতম সেরা করোনা হট-স্পর্ট। লক ডাউন করা হয়েছে কেরানীগঞ্জের অধিকাংশ এলাকা। আর যে সকল এলাকা এখনো লক ডাউন ঘোষণা করা হয়নি তারাও আছে ভীতিতে। যে কোন সময় হয়ে যেতে পারে লক ডাউন। তবে লক ডাউন না হলেও সব এলাকার লোক জনই নিজ উদ্যোগ মানুষের অবাদ বিচরণ সীমিত করেছে। পুলিশের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করছে সেচ্ছাসেবীরা। আর এরই মাঝে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা।

গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে এলাকাবাসী জানতে পারে তাদের গ্রামের জনৈক আব্দুল আলীর বাড়ীতে এক জন অপরিচিত লোক অবস্থান করছেন। এলাকাবাসীর আপত্তি মুখেও কোন প্রকার সেফটি ছাড়াই সে মহল্লায় ঘুরাঘুরি করছিলো। ব্যাপারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব ও সেচ্ছাসেবী পিয়ার আলী মাদবর জানলে তার বাড়ীতে গিয়ে তাকে ঘরে থাকতে নতুবা এলাকা ছাড়তে বলেন। পরে দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল আলীর ছেলে শাহ সুলতান তার হাতে থাকা রড দিয়ে পিয়ার আলীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাকে হাসপাতালে প্রেরণ করে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। অত:পর পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এতে আব্দুল আলীর চার ছেলে আহত হয়। আহতরা হলো শাহপরান (৩২), শাহ আলী মাষ্টার(২৫), শাহ সুলতান(২৭) ও শাহ আলম(১৭)।

প্রত্যক্ষদর্শী জহির উদ্দীন জানান, করোনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল আলীর এক ছেলে পিয়ার আলীকে রড দিয়ে মাথায় আঘাত করলে তার মাথায় গর্ত হয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে।

এ বিষয়ে আব্দুল আলী জানান, পুর্ব শত্রুতার জেড়ধরেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে পিয়ার আলীর স্ত্রী জানান, আমার স্বামী কে খুন করার উদ্যেশ্য মাদক কারবারিরা আমার স্বামীর মাথায় আঘাত করেছে। আমার স্বামীর মাথায় ১৪ টি শিলাই হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ঢাকা থেকে আসা যুবকটিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলছিলেন। কিন্তু সে স্থানীয় লোকজনের কথা না শুনে বাহিরে ঘোরাঘুরি করছিল। এই নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি ও ঝগড়া হয়ে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় কোন প্রকার অভিযোগ বা মামলা হয়নি। সকলেই মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা শেষে যার যার অবস্থানে অবস্থান করছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০