news desk
৮ অক্টোবর ২০২০, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতনতামূলক কর্মকান্ডে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম-জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি  :: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সচেতনতামূলক কর্মকান্ডে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কথা মানুষ খুব গুরুত্ব দেয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন গ্রামাঞ্চল বা জনবহুল এলাকায় গমন করেন, তখন বাল্য বিবাহ, কুসংস্কার বন্ধের ব্যাপারে জনগনকে সচেতন করতে পারেন। একই সাথে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা কাজ করতে পারেন। জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের তৃণমূল পর্যন্ত এজেন্ট রয়েছে। তাই সামাজিক সমস্যা দূরীকরণে তারা বিশেষ দায়িত্ব পালন করতে পারেন। সামাজিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের সাথে কাজ করার ঘোষনা প্রদান করেন জেলা প্রশাসক।

তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। এতে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে থেকে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১০ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলার আবেদিত ৪১ জনের মধ্যে চেক বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০