news desk
২২ অগাস্ট ২০২০, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুখে, দুংখে আপনাদের পাশে আছি, থাকবো – প্রতিমন্ত্রী পলক

রাজু আহমেদ, সিংড়া: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বিগত সকল দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করেছি। মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্যূ আপনাদের সেবা করতে চাই। সুখে, দুংখে আপনাদের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ । কর্মহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা প্রদান করেছেন। ভয়াবহ বন্যা ও করোনায় মধ্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকেনি। দ্বারে দ্বারে গিয়ে সহায়তা প্রদান করেছে। দুংখের দিনে যারা পাশে থাকেনা তারা প্রকৃত সেবক নয়, তারা প্রতারনা করে ভোট নেয় তারপর তাদের চেহারা ফুটে উঠে। তারা মানুষের বন্ধু হতে পারে না। তাদের কে চিনে রাখার জন্য তিনি আহবান জানান।

শনিবার সিংড়া পৌর এলাকার গাইনপাড়া, পারসিংড়া এবং পল্লী শ্রী এলাকায় তিনি চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ এর পক্ষ হতে ১ হাজার বন্যার্ত পরিবারকে ত্রান বিতরন এবং ব্যক্তিগত ভাবে ৫শ শিশু কে শিশু খাদ্য বিতরন ও ৫ শ বন্যার্ত পরিবারকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর বন্যায় পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লা ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী পৌরবাসির দুংখের কথা ভেবে ৪৩ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মান প্রকল্প পাশ করেছেন, এবার শুস্ক মৌসুমে শহর রক্ষা প্রকল্পের কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের কি একাউন্ট ম্যানেজার আবু কাওসার, সাইট প্রকৌশলী আসিফ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১২

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৩

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৪

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৫

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৭

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৮

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১৯

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

২০