Publisher
৮ জুন ২০২১, ৬:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুদের দাবিতে ঋণ গ্রহীতার বিধবা স্ত্রী ও কন্যাকে নির্যাতন

আবু রায়হান, জয়পুরহাটঃজয়পুরহাটে পাঁচবিবিতে মৃত্যুর চার বছর পর সুদের দাবিতে ঋণ গ্রহীতার বিধবা স্ত্রী ও কন্যাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে খালেদা খাতুন (২৫) নামে এক নারী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৪বছর আগেই আ: খালেক মারা যায়। কিন্তু মরহুম এই ব্যক্তির পরিবারের নিকট থেকে দাদনের টাকা প্রাপ্তিতে গত শুক্রবার সন্ধ্যার দিকে পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের দাদন ব্যবসায়ী গোলজার মন্ডলের নেতৃতে ১৫/২০জন লোক মটরসাইকেল নিয়ে একই উপজেলার শুকানপুকুর গ্রামে মরহুম আ: খালেকের বাড়ীতে যায়। এ সময় অভিযুক্ত গোলজার দাবি তুলে যে, জীবিত থাকাকালে আ: খালেক তার (গোলজার) নিকট ব্যাংক হিসাবের ফাঁকা চেক জমা রেখে দাদন বাবদ প্রায় ২লক্ষ টাকা নিয়েছিলেন। যা পরিশোধের জন্য মরহুম আ: খালেকের পরিবারকে চাপ দেয়। তখন আ: খালেকের পরিবারের সদস্যরা দাদন ব্যবসায়ী গোলজারকে জানান যে, টাকা লেনদেনের বিষয়টি তাদের অজানা। তাই তারা টাকা দিতে অসম্মতি জানায়। এ অবস্থায় ক্ষিপ্ত হয়ে গোলজার মন্ডলের নেতৃতে ১৫/২০জন লোক আ: খালেকের পরিবারের সদস্যদের প্রতি অমানবিক নির্যাতন চালায়। সে সময় ওই পরিবারের সদস্যদের ঘর থেকে নগদ পঁচাত্তর হাজার, প্রয়োজনীয় কাগজপত্র, একভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি কেড়ে নিয়ে যাওয়ার পথে হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ পত্রে উল্লেখ আছে।

এ ব্যাপারে গোলজার হোসেন বলেন, “আ: খালেক বেঁচে থাকতে আমার কাছ থেকে ফাঁকা ব্যাংক হিসাবের চেক রেখে ২ লক্ষ ২৬ হাজার টাকা হাওলাদ বাবদ নেয়। তা পরিশোধ না করেই মৃত্যুবরণ করে। যা এখন সুদ আসলে ৫ লক্ষ হয়েছে। পাওনা টাকাগুলো তোলার জন্য মরহুমের আ: খালেকের বাসায় কেউ গিয়েছিল কিনা তা আমি জানি না।”

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০