news desk
১৯ এপ্রিল ২০২০, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হটলাইনে কলঃ রাতের আঁধারে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

ফরিদপুর প্রতিনিধি : সারাদেশে চলছে করোনা ভাইরাস প্রাদুর্ভাব। চলছে লকডাউন। খেঁটে খাওয়া অনেকে পরিবারের সদস্যরা চরম অসহায়ত্ব হয়ে দিনযাপন করছেন। এবার সেই কর্মহীন হয়ে পড়া ১০টি মধ্যবিত্ত পরিবার হটলাইনে কল করতেই রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ফরিদপুর সদর উপজেলা ইউএনও মোঃ মাসুম রেজা।

জানা যায়, এই সব মধ্যবিত্ত পরিবার গত কদিন ধরে খেয়ে না খেয়ে দিনযাপন করছিলেন। এ অবস্থায় তাদের জেলা প্রশাসনের হটলাইন ও উপজেলা প্রশাসনের হটলাইনের কথা মনে পড়ে। পরে ১০টি পরিবার ৩৩৩, জেলা প্রশাসকের হট লাইন ও উপজেলা নির্বাহী অফিসারের হটলাইনে ফোন দিয়ে তাদের সমস্যার কথা জানান। অতপর শনিবার রাতেই মানবিক সহায়তা নিয়ে ওই সকল পরিবারের দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন ইউএনও মোঃ মাসুম রেজা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিব। কর্মহীন হয়ে পড়া ১০টি পরিবার তাদের দুঃসময়ে সরকারের প্রতিনিধিদের দেখে বেশ অবাক হয়ে যান। আবেগ আপ্লূত হয়ে তাদের চোখে জল ভড়ে উঠে। তারা জেলা প্রশাসক অতুল সরকার ও উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সদর উপজেলা ইউএনও মোঃ মাসুম রেজা স্বাধীন দেশকে বলেন, কল সেন্টারের মাধ্যমে তারা ৩৩৩, জেলা প্রশাসকের হট লাইন ও উপজেলা নির্বাহী অফিসারের হটলাইনে ফোন দিয়ে তাদের সমস্যার কথা বলেন। আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় ওই রাতেই তাদের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে দিই। তিনি আরও বলেন নিন্ম বিত্তদের জন্য আমরা সারা উপজেলায় খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত রেখেছি। একই সাথে কোন মধ্যবিত্ত সমস্যায় থাকলে তাদের বাড়িতেও গোপনে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং দেব। আমাদের একটাই কথা কোন মানুষ যেন না খেয়ে থাকে এই দুঃসময়ে সময়ে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু ও সাবান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০