Ritesh Beghi
৬ জানুয়ারী ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ দল ভারতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ ‘সি’র প্রথম তিন ম্যাচ কলকাতায়। এই তিন ম্যাচে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

রোববার আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বেগ আছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও সরকারিভাবে ভারতে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি হয়নি।

মূলত কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের এবারের আসরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশের পরই পরিস্থিতি জটিল হয়। বিসিসিআই এই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে জানায়নি। গত মাসর নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।

এদিকে বিষয়টি নিয়ে আইসিসি প্রকাশে কোনো মন্তব্য করেনি। তবে চেয়ারম্যান জয় শাহ শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিসিসির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম ও সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ কয়েকজন পরিচালককে এই ইস্যুতে আইসিসি ও সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০