Publisher
২২ অক্টোবর ২০২২, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নতুন ষড়যন্ত্রের জাল বুনছে: নানক

ঢাকা: বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (২২ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ১৪ বছর আগে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে যখন শান্তির সুবাতাস বইয়ে যাচ্ছে। তখন তারা দেশকে আবার সেই বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে যেতে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা জিয়াউর রহমানের হত্যা-ক্যু’র রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন জিনিস গোপন রাখেন না। তিনি খোলামেলাভাবে মানুষকে বলেন। মানুষকে প্রস্তুতি নিতে বলেন। আগামীতে হবে আন্তর্জাতিক সংকটের বছর। এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। দেশের ৫৭ লাখ এক হাজার জন প্রবীণ ব্যক্তিদের বয়স্ক ভাতা দেওয়া হয়েছে ৷ আমরা শুধু বক্তৃতা আর বকাবাজি করি না। আমরা কাজ করি। করোনায় পরিবারের লোক যখন পরিবারের সদস্যদের লাশ ধরেনি, তখন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামেছিল। শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে। প্রতিটি মানুষের খাদ্যের অভাব দূর করেছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু আর অবসরে যাওয়ার সময়-সেখানে অনেক বড় একটি তফাৎ রয়েছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা আর নবীদের কর্মচঞ্চলতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০