ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5

ক্রিকেট ম্যাচ চলাকালে মাঝে মধ্যে পোকার আক্রমণ দেখ যায়। তবে এবার সেটা মৃত্যু পর্যন্ত গড়াল। ভারতের একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার।

উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। আর প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত। তার বয়স হয়েছিল ৬৫ বছর। লম্বা সময় ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন মানিক।

গতকাল বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। তখন খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে আশ্রয় নিলেও গুরুতরভাবে আহত হন মানিক।

মৌমাছির কামড়ে আহত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় মানিককে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে আহত আরও অনেকের মত আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬