ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাজিত থেকেই সুপার এইটে ভারত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 103

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারত। টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে আজ নেদারল্যান্ডসকে হারের স্বাদ উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ৪ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটের টিকিট কাটল স্বাগতিকরা। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ডাচরা হেরেছে ১৭ রানের ব্যবধানে।

আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান জড়ো করে ভারত। দলের পক্ষে অর্ধশতক হাঁকান শিভম দুবে। মাত্র ৩১ বলের মোকাবেলায় চারটি চার ও ছয়টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।

এছাড়া তিলক ভার্মা ২৭ বলে ৩১, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪ ও হার্দিক পান্ডিয়া ২১ বলে ৩০ রান করেন। ৭ বলে ১৮ রান আসে ঈশান কিষাণের ব্যাট থেকে। ডাচদের পক্ষে লোগান ভন বিক তিনটি ও আরিয়ান দত্ত দুটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ডাচরা শুরু করে ধীর গতিতে। গোটা ইনিংস জুড়েই দিতে হয়েছে এর খেসারত। দুই ওপেনার মাইকেল লেভিট ২৩ বলে ২৪ ও ম্যাক্স ও’দোদ ১৮ বলে ২০ রান করেন। বাস ডি লিড ২৩ বলে ৩৩ ও কলিন আকারম্যান ১৫ বলে ২৩ রান করে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপরাজিত থেকেই সুপার এইটে ভারত

আপডেট সময় : ১২:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬