Publisher
৪ এপ্রিল ২০২১, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : চার সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ যাত্রীসহ ডুবে যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে প্রধান করে এ কমিটি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে সাবিত আল হাসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওই সময় মালবাহী দ্রুতগামী একটি জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। তাদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, লঞ্চডুবির ঘটনায় একজন তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

এই ঘটনায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন‍্যান‍্য কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী অগ্রীম দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিএ’র উদ্বারকারী জাহাজ নারায়ণগঞ্জ হতে রওনা দিয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০