Publisher
৫ এপ্রিল ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় খোঁজ ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না।’

‘এটা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।’

ভ্যাকসিনের মজুত কম-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন পর্যন্ত অসুবিধা হবে না।’

গত ২৭ মার্চ টিকার চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে সচিব বলেন, ‘আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তেমন কোনো সমস্যা হবে না।’

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোজার সময় দ্রব্যমূল্যের দাম নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্যমন্ত্রী মহোদয় মিটিংয়ে ছিলেন। উনাদের প্রস্তুতি আছে, সবকিছু আছে।’

তিনি বলেন, ‘তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি বলে উনারা একটা প্রস্তাব দিয়েছেন। ট্যাক্সের ক্ষেত্রে রিবেট (ছাড়) দিলে আমরা কম দামে বাজারে দিতে পারব। রাজস্ব বোর্ড বলেছে, এই বিষয়ে তারা চিন্তা করবে। মন্ত্রিসভা বলেছে, যে পরিমাণ রিবেট দেয়া হবে, বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করবে খুচরা মূল্যে সেই পরিমাণ প্রভাব যাতে পড়ে।’

এছাড়া অন্যান্য নিত্যপণ্যের মজুতও পর্যাপ্ত আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০