Publisher
৫ এপ্রিল ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউন: চৌমুহনীতে মুখোমুখি প্রশাসন ও ব্যবসায়ীরা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি : লকডাউন নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে প্রশাসন ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান করছে। প্রশাসনের কঠোর নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা দোকানপাঠ খোলা রেখেছে। স্বাস্থ্য বিধি না মেনেই ক্রয়-বিক্রয় করছে ক্রেতা-বিক্রেতারা। এতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা করছে সচেতন মহল।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউনের ঘোষনা দেয় সরকার। সেই আলোকে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন বৃহত্তর নোয়াখালীর প্রধাণ বাণিজ্যিক শহর চৌমুহনীতে কঠোর নির্দেশনা জারি করে। কিন্তু প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চৌমুহনী শহরের অধিকাংশ দোকানপাঠ, শপিং মল খোলা দেখা গেছে। ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা মানছে না। সোমবার দুপুরে চৌমুহনী শহরের ব্যবসায়ীরা লকডাউন বিরোধী মিছিল করেছে। এ সময়ও স্বাস্থ্য বিধি মানা হয়নি। অনেকের মুখেই মাক্স ছিলোনা। এতে করে চৌমুহনীতে করোনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
চৌমুহনী শহরের বাসিন্ধা শফি উদ্দিন ও ফজলে এলাহি সোহাগসহ একাধিক সচেতন নাগরিক জানান, ব্যবাসয়ীরা প্রশাসনের নির্দেশ অমান্য করে স্বাস্থ্য বিধি পুরোপুরি না মেনে এভাবে রাস্তায় মিছিল বের করা ঠিক হয়নি। দোকান খোলা রাখার বিষয়টি প্রশাসনের সাথে কথা বলেও সামাধান করা যেতো। তাছাড়া বরাবরই চৌমুহনী ঝুঁকিপূর্ন শহর। আমরা আগে বাঁচতে হবে, তার পর ব্যবসা-বাণিজ্য। যারা এই কাজ করেছেন তাদের আইনের আওতায় আনারও দাবী করেন সচেতন মহল।
চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন করিব জানান, গত লকডাউনে ব্যবসয়ীরা শেষ হয়ে গেছে। সবারই জীবন জীবিকা রয়েছে। এখন ব্যবসায়ীরা লকডাউন মানছেনা। তারা দোকান খোলা রাখবে। এটা আমাদের সিদ্ধান্ত আর প্রশাসনের সিদ্ধান্ত প্রশাসনের কাছে।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাসছুন নাহারের সাথে আলাপ করলে তিনি জানান, আমাদের নির্দেশনা আর লকডাউন বলবৎ থাকবে। ব্যবসায়ীদের বিষয়টি ডিসি স্যারের সাথ বসার পর সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত গত নয় মাসে নোয়াখালীতে সবচেয়ে সোমবার বেশী করোনা শনাক্ত হয়েছে ১১১ জনে।এর মধ্যে সবচেয়ে বেশী বেগমগঞ্জ উপজেলায় ৩৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০