Publisher
১৭ এপ্রিল ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওমরা পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের বাইরে থেকে ওমরা পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলকভাবে ওমরা পালনে ইচ্ছুক বিদেশী নাগরিকদের মানতে হবে।

নতুন নিয়ম অনুসারে ওমরা পালনে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিদের কাবায় ওমরা পালনের ছয় ঘণ্টা আগেই মক্কায় এক কেয়ার সেন্টারে গিয়ে তার টিকার নিশ্চিয়তা নিতে হবে। সেখানে তার হাতে টিকার তথ্যযুক্ত ডিজিটাল ব্রেসলেট পরিয়ে দেয়া হবে।

কেয়ার সেন্টার থেকে ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে গিয়ে ব্রেসলেটের তথ্য অনুসারে তাদের ওমরার অনুমতিসহ যাবতীয় তথ্য সত্যায়ন করা হবে।

ওমরা পালনে আসা বিদেশী নাগরিকদের ওমরার জন্য নির্ধারিত সময় ও তারিখ মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্দেশনা দেয়া হয়।

রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চালু করা ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা ‘তাওক্কালনা’ অ্যাপে আবেদনকারীর করোনা সংক্রমণ ও টিকা বিষয়ক তথ্য প্রদানের পর ‘ইতমারনা’ অ্যাপে ওমরার অনুমতির জন্য আবেদন করতে হয়। ওমরার এই অনুমতি শুধু ‘তাওয়াক্কালনা’ অ্যাপেই প্রদর্শন করা যাবে।

সূত্র : আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০