নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে অাজ সোমবার সকালে পিক-আপ এর সাথে থ্রী-হুইলার মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক সহ দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন মাহিন্দ্র চালক ফরিদপুর জেলার সালথা উপজেলার শৈলডুবি গ্রামের বিল্লাল ব্যাপারীর ছেলে আবুল বাশার ব্যাপারী (৩৫) ও যাত্রী সালথা উপজেলার পুরুরা গ্রামের সাদেক শেখের পুত্র কামরুল শেখ(৩৩)। তারা দুজনে ঘটনাস্থলে মারা যান।
এ দুর্ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ওসি ওমর ফারুক জানায়, একটি থ্রি-হুইলার মাহিন্দ্র ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ভাঙ্গা যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে থ্রী- হুইলারের চালকসহ দুই জন নিহত ও ৫ যাত্রী আহত হয়।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
২
এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের
৩
মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত