Publisher
২২ এপ্রিল ২০২১, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জানাজা শেষে বাড়ী ফেরা হলোনা রুহুলের

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ফুফু শাশুরীর নামাজে জানাজা ও দাফন শেষে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিন (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নয়াগাঁও এলাকায় ওই ঘটনা ঘটে। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে ও ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির একজন সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার ধানশাইল গ্রামে রুহুল আমিন তার ফুফু শাশুরীর নামাজে জানাজা ও দাফন শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঝিনাইগাতী-ধানশাইল সড়কে নয়াগাঁও মসজিদ সংলগ্ন এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা আহত রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে নকলায় পৌঁছালে তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০