Publisher
২২ এপ্রিল ২০২১, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইউএনওর ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

বুধবার ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্টান্ডে শতাধিক ইফতার প্যাকেট ইফতার নিজ হাতে রোজাদার রিকশাচালক, অটোচালক ও ভ্যানচালক, ছিন্নমূল মানুষ এবং উপস্থিত পথচারীদের মাঝে ইফতার সামগ্রী ও কোমল পানীয় বিতরণ করেন। ইফতার হিসাবে প্রতিটি প্যাকেটে ছিল কলা, আপেল, খেজুর, মুড়ি, জিলাপি, ছোলা বুট, বেগুনি ও পিঁয়াজু। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে ইফতার পেয়ে খুশি হন ধর্মপ্রাণ রোজাদার ব্যক্তিরা।

এসময় ভাঙ্গা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ইফতার সামগ্রী গ্রহণকারীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতের মাস। তাই আমরা নিজেদের খাবার থেকে কিছুটা খাবার এসব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিলে এসব মানুষেরা উপকৃত হবে। তিনি আরও বলেন, করোনার কারণে অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। তাই ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই রমজান মাসে কর্মহীন ও ছিন্নমূল মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ আমাদের অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান লোকদের সাধ্য অনুসারে অসহায় লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় ভাঙ্গা সহকারি কমিশনার (ভূমি)সজিব আহমেদ, ইউএনও অফিসসহকারী প্রধান জাকির হোসেনসহ অফিস কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০