Publisher
২৬ এপ্রিল ২০২১, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক: নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে কোণঠাসা হয়ে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এর আমির মাওলানা জুনাইদ বাবুনগরী গতকাল রবিবার রাত ১১টার দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

বাবুনগরী বলেন, ‘দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।’

এই ঘোষণার আগে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকে মাদরাসাটি ঘিরে রাখে বিপুলসংখ্যক র‌্যাব-পুলিশ। এ সময় গ্রেপ্তার অভিযানের আশঙ্কাও তৈরি হয়। তবে রাতে বৈঠকের পর কমিটি বিলুপ্ত করার ঘোষণা এলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদরাসা থেকে দূরে সরে আবস্থান নেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে গত মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতা চালায় হেফাজত। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিসোর্টে এক নারীসহ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর তাঁর সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর পরই নাশকতায় জড়িত হেফাজত নেতাদের বিরুদ্ধে হার্ডলাইনে যায় সরকার। এরই মধ্যে মামুনুল হকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০