Publisher
২ মে ২০২১, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে শহরের পশ্চিম গৌরীপুর এলাকা থেকে তাকে  আটক  করা হয়। রাজু ওই এলাকার মো. ইসরাফিলের ছেলে। শনিবার (১ মে) বিকেলে মাদক আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালায়।  এই সময় স্থানীয় হৃদয় স্টোর সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজুকে হাতেনাতে আটক  করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে শেরপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক  রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০