Publisher
১২ মে ২০২১, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকার পাঁচ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন

নিজস্ব প্রতিবেদক: সিনোফার্মের তৈরি টিকার পাঁচ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। সকালে বিমানবাহিনীর উড়োজাহাজে করে টিকার চালান ঢাকায় আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ অনুষ্ঠানে তা হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত।

বুধবার ঢাকায় রাষ্ট্রদূত লি জিমিংয়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এক্ষেত্রে কাউকে দোষারোপের কারণ নেই, কেননা এটা এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে আমাদের যেতে হয়।

তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় ‘নিয়মকানুন মেনেছে’ বাংলাদেশ।

গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ। এরপর ৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা জরুরি ব্যবহারে তালিকাভুক্ত করে।

পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতেও সিনোফার্মের টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে সেই কেনা টিকা পেতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে বলে সোমবার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন চীনা রাষ্ট্রদূত জিমিং।

টিকার অনুমোদন দিতে ‘দেরি হওয়ার’ কথা তুলে ধরে তিনি বলেছিলেন, চীন সরকার টিকা উপহার দেওয়ার কথা বলেছিল ফেব্রুয়ারিতে। কিন্তু অনুমোদন দিতে বাংলাদেশ প্রায় তিন মাস সময় নিয়েছে।

সেই বক্তব্যে প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুরুতে চীনা টিকা নিয়ে কিছুটা রক্ষণশীলতা ছিল, কারণ এটা ডাব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুমোদিত ছিল না। আমাদের কিছু নিয়মকানুন আছে, যা নতুন নয়। জনগণের ভালো ও কল্যাণের কথা বিবেচনা করে বহু আগে প্রণীত।

তিনি বলেন, নিয়মকানুন হচ্ছে- যদি কোনো ওষুধ বা টিকা ডাব্লিউএইচওর অনুমোদন না পায়, তাহলে আমরা সেটা জনগণের ওপর প্রয়োগে ইতস্তত থাকি। এ কারণে আমরা চীনের টিকা অনুমোদনে বিলম্ব করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০