Publisher
৩ জুন ২০২১, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাঃগঞ্জের কৃতিসন্তান তপু বর্মন’র গোলে পয়েন্ট পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত নব্বই মিনিট শেষ হতে বাকি সাত মিনিট। তখনই কাতারের দোহায় নায়ক রূপে আবির্ভাব তপু বর্মণের। ডান প্রান্ত থেকে আব্দুল্লাহর ক্রসে বপের মধ্যে লাফিয়ে উঠে নেওয়া রিয়াদুল হাসান রাফির হেড প্রথমে বুক দিয়ে নামান তপু।

চোখের পলকে ডান দিকে ঘুরে ডান পায়ের যে শট নেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার, তা আফগান এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় জালে। বাংলাদেশের ফুটবলে কোনো ফুটবলারের পায়ে এমন গোল দেখে অবাক সবাই। শুধু অসাধারণ গোল করেই নয়, আফগানিস্তানের বিপক্ষে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে নায়কের আসনে তপু বর্মণ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। পেয়ে বসে হারের শঙ্কা। ম্যাচর ৪৮তম মিনিটে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মণ।

এর আগে, দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল। জামাল ভূঁইয়ার থ্রু থেকে মাসুক মিয়া বক্সে ঢুকে কাটব্যাক করলে তা আফগান ডিফেন্ডারের গায়ে লাগে। এরপর বাংলাদেশের দূর্গে দুটি ব্যর্থ আক্রমণ চালায় আফগানরা। ১৯ মিনিটে আমির শাহিরির শট আর ৩৩ তম মিনিটে আফগান অধিনায়ক ফারশাদ নূরের বাঁ পায়ের শট দারুণভাবে প্রতিহত করেন গোলকিপার আনিসুর রহমান। অভিষেকে দারুণভাবে রক্ষণ সামলানো তারিক ৩৭তম মিনিটে হলুদ কার্ড দেখেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে সেই ম্যাচের একাদশ থেকে খেলছেন কেবল ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সোহেল রানা এবং উইঙ্গার বিপলু আহমেদ। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ডপ্রবাসী ২০ বছর বয়সী ডিফেন্ডার তারিক কাজীর। ম্যাচের ৭৬তম মিনিটে বাংলাদেশের মানিক হোসেন মোল্লা এবং ৮২তম মিনিটে আফগানিস্তানের জুবায়ের আমিরি হলুদ কার্ড দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০