Publisher
৬ জুন ২০২১, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা আজ রবিবার (৬ জুন) শুরু হচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদের মূলতবি অধিবেশন শুরু হবে। প্রথম দিনে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে।

আগামীকাল সোমবার সম্পূরক বাজেট পাস হবে বলে কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। করোনা সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত সাধারণ আলোচনা চলবে। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এরপর ১ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে। গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০