Publisher
২০ জুলাই ২০২১, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন আনল চীন

ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম একটি ম্যাগলেভ ট্রেন উন্মোচন করেছে চীন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমের খবরে এই ট্রেন উন্মোচনের তথ্য জানানো হয়েছে।

চীনের উপকূলীয় শহর কিংদাওয়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বোচ্চ গতির এই ট্রেন বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন ট্রেনের স্বীকৃতি পেতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি ট্রেনটি চীনের উপকূলীয় শহর কিংডাওয়ে উৎপাদন করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলযান।

ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহারের মাধ্যমে ম্যাগেলভ ট্রেনটি লাইনের উপর দিয়ে ভেসে চলাচল করে। এক্ষেত্রে রেললাইনের সঙ্গে ট্রেনের বডির কোনো সংযোগ নেই। ম্যাগেলভ ট্রেনের মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় বেইজিং থেকে সাংহাই পৌঁছানো সম্ভব। উভয় শহরের মাঝে দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি (৬২০ মাইল)।

অন্যদিকে, এই দূরত্ব পাড়ি দিতে বিমানে করে সময় লাগে ৩ ঘণ্টা এবং বুলেট ট্রেনে লাগে সাড়ে ৫ ঘণ্টা। উচ্চ ব্যয় এবং বর্তমান অবকাঠামো ব্যবস্থার সাথে অসঙ্গতি ম্যাগলেভ ট্রেন চালুর পথে অন্তরায় হলেও জাপান এবং জার্মানির মতো দেশগুলো এটি চালু করতে চাইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০