Publisher
১৮ অক্টোবর ২০২১, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে মন্দির এবং হিন্দুবাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করলো ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দির এবং হিন্দুবাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তায় অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রথমে সমবেত হন জগন্নাথ হলসহ বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। অবরোধের কারণে শাহবাগসহ পল্টন, জিরোপয়েন্ট, মৎস্য ভবন, কাকরাইল, বাংলামোটর, সায়েন্সল্যাব, নিউ মার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০