Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে: ফখরুল

টাঙ্গাইল প্রতিনিধি: নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, কিসের সংলাপ? কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে? যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে?

বুধবার বিকালে টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠন করে কী হবে। যে সরকার আছে সে সরকারই তো নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ যতদিন সরকারে থাকবে ততদিন নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না। সংলাপ করে কোনো লাভ হবে না। কথায় আছে পুরনো জিনিস আবার নতুন বোতলে দিয়ে দেখিয়ে কোনো কাজ হবে না।

স্থানীয় জেলা সদর মাঠে আয়োজিত সমাবেশে ফখরুল ইসলাম বলেন, এটা প্রমাণিত হয়ে গেছে যে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে সেই নির্বাচন কোনো দিন অবাধ সুষ্ঠু হতে পারে না। আমাদের অভিজ্ঞতা ১৪ সালের নির্বাচন, ১৮ সালের নির্বাচন।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা এখন স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হচ্ছে- ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন সব জায়গায় দেখছি সরকারদলীয় লোকজন জোর করে সমস্ত ফলাফল তাদের দিকে নিয়ে চলে যাচ্ছে। তবে এ নির্বাচন করে কোনো লাভ নেই। সমস্যার সমাধান এক জায়গাতেই। সে সমাধান হচ্ছে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দিতে হবে। যেটিতে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার। আর এ সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তার অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে।

খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমান সরকার বেআইনিভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। আমরা বারবার বলেছি মানবিক কারণে তাকে বিদেশে যেতে বাধা দেবেন না। কিন্তু তারা সে কথা শুনেন না। যদি এ কারণে তার মৃত্যু হয় তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০