Publisher
২৬ ডিসেম্বর ২০২১, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক :নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সচিব একথা বলেন।

শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। মোট ভোট কেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সেই হিসেবে ভোট কেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার দশমিক ১৬ শতাংশ।

সচিব বলেন, ‘সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দ মুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশী আশা করছি।’
ভোটগ্রহণকালীর প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছে। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে।

সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা আশা করছি কাউন্টিং শেষ হলেও ফলাফল পেয়ে যাব, তিনি বলেন।

এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যখন কোন নির্বাচন করি, তখন আমরা যদি দেখি এই দিকটাতে আরও জোর দেয়া দরকার তখন আমরা জোর দেই। তাই যত সামনের দিকে যাবো, নির্বাচন তত ভালো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০