Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ : নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ভোট আ‌য়োজ‌নে সংসদ ভে‌ঙে দি‌য়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ। নির্বাচন ক‌মিশন গঠনে আইন প্রণয়‌নও চায় দল‌টি।

নির্বাচন ক‌মিশন গঠ‌নে রাষ্ট্রপ‌তির সংলা‌পে এই দু‌টিসহ পাঁচ দফা প্রস্তাব দি‌য়ে‌ছে খেলাফত। দ‌লের মহাস‌চিব ড. আহমদ আবদুল কা‌দে‌রের নেতৃ‌ত্বে সাত সদ‌স্যের প্রতি‌নি‌ধি দল সোমবার বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের স‌ঙ্গে সংলা‌পে অংশ নেয়।

আবদুল কা‌দের সাংবা‌দিক‌দের বলে‌ছেন, তার দল সার্চ ক‌মি‌টি চায় না। আই‌নের মাধ‌্যমে নির্বাচন ক‌মিশন চায়। রাষ্ট্রপ‌তিও ম‌নে ক‌রেন, আইন থাকা দরকার। রাষ্ট্রপ‌তি খেলাফত নেতাদের ব‌লেছেন, ‌আইন না থাকায় বারবার আপনা‌দের ডাক‌তে হয়। সরকারও ব‌লে‌ছে আইন কর‌বে। আর মাত্র দেড় মাস বা‌কি আ‌ছে। এর ম‌ধ্যে কী হ‌বে।

তিনি ব‌লেছেন, রাষ্ট্রপ‌তির কা‌ছে তারা নির্বাচনকালীন সরকার গঠ‌নের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন, যে সরকার তত্ত্বাবধায়ক হি‌সে‌বে কাজ কর‌বে। ভো‌টের সময় আইন, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রলালয় নির্বাচন কমিশ‌নের অধী‌নে থাক‌বে। আমলাত‌ন্ত্রের যে অবস্থা তা‌তে দলীয় সরকা‌রের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকালীন সরকা‌রের প্রস্তা‌বে রাষ্ট্রপ‌তি কিছু ব‌লেন‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন খেলাফত মহাস‌চিব। তি‌নি জানান, একজন আলেম ও একজন নারী‌কে নি‌য়ে নির্বাচন ক‌মিশন গঠ‌নের প্রস্তাব ক‌রা হয়েছে।

খেলাফত মজ‌লিশ ২১ বছর বিএন‌পির জো‌টে ছিল। গত এপ্রিলে হেফাজ‌তে ইসলা‌মের স‌হিংসতার মামলায় দ‌লের মহাস‌চিবসহ অনে‌কেই গ্রেপ্তার হন। গত জু‌নে খেলাফত মজলিশ বিএন‌পির জোট ছা‌ড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০