Publisher
২ জানুয়ারী ২০২২, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, রাষ্ট্রের সকল সুবিধা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে।

তিনি বলেন, আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন করা হচ্ছে। আমাদের দেশেও ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত হবে। নির্বাচন অনেকাংশে ক্ষমতা, পেশীশক্তি আর কালোটাকার প্রভাবমুক্ত হবে।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও লিয়াকত হোসেন খোকা এমপি।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে জি এম কাদের এমপি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৬ সালের জানুয়ারি এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছেন।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ সারাদেশে অসংখ্যা ভক্ত ও সমর্থক রয়েছে। আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি।

তিনি বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।

উপজেলাসহ সকল সরকারি হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা রাখার দাবি জানিয়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস পাস চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা আর কারো সাথে জোট করবো না, আমরা এককভাবে নির্বাচন করবো।

তিনি প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। আলোচনা সভা শেষে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০