Publisher
২০ জানুয়ারী ২০২২, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিউআর কোড স্ক্যানে মিলবে অটোরিকশার চালক-মালিকের তথ্য

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘আমার গাড়ি নিরাপদ’ কর্মসূচির অংশ হিসেবে নিবন্ধিত সিএনজি অটোরিকশার মালিক ও চালকদের মধ্যে পরিচয়পত্র ও কিউআর কোড সম্বলিত স্টিকার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার নগরীর বাদামতল, জিইসি, টাইগারপাসসহ বিভিন্ন মোড়ে চালক ও মালিকদের হাতে পরিচয়পত্র তুলে দেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এখন থেকে যেকোনো যাত্রী নগর পুলিশের ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের মাধ্যমে ট্রাফিক পুলিশের সরবরাহ করা কিউআর কোডটি স্ক্যান করে গাড়ির মালিক ও চালকের পরিচয় জানতে পারবেন।

সিএমপি সূত্র জানায়, যাত্রীদের জন্য সিএনজি অটোরিকশাকে নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ কর্মসূচি নেয় সিএমপি। এর অংশ হিসেবে গত ৬ ডিসেম্বর থেকে নগরের আটটি বুথে গাড়ির চালক ও মালিকদের পরিচয় নিবন্ধন করা হয়। নিবন্ধনের তথ্য সিএমপি’র সার্ভারে জমা হওয়ার পর সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং চালকের জন্য আলাদা আলাদা একটি ইউনিক কিউআর কোড এবং নিউম্যারিক আইডি প্রস্তুত হয়েছে। আইডি ও কিউআর কোড সম্বলিত একটি প্রিন্টেড কপি নিবন্ধিত গাড়ির মালিক ও চালককে দেওয়া হচ্ছে। প্রিন্ট কপিটি গাড়িতে যাত্রীদের দৃষ্টিগোচর হয় এমন স্থানে ঝুলিয়ে রাখবেন চালকরা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, যাত্রীদের অনেক মূল্যবান সামগ্রী গাড়িতে ফেলে আসেন। গাড়িতে ওঠার আগে যাত্রীরা গাড়িতে থাকা কিউআর কোডটি স্ক্যান করে রাখলে পরবর্তীতে সহজেই অটোরিকশাটি খুঁজে পাওয়া সম্ভব হবে। যাত্রী ও চালকের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হবে। মালিকদের কাছেও চালকদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকবে। এছাড়া সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে সংঘঠিত বিভিন্ন অপরাধ সহজেই উদঘাটন ও নিয়ন্ত্রণ করা যাবে।

নগরীর বাদামতল মোড়ে পরিচয়পত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহম্মেদ, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সামীম কবীর, সহকারী পুলিশ কমিশনার মো. মো. আরিফ হোসেন, টিআই বিপতব কুমার পাল ও মো. আবদুলতাহ খান বাদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০