Publisher
২০ জানুয়ারী ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার এলো জনসনের টিকা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো এলো জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে ৩ লাখ ৩৬ হাজার ডোজ এই টিকা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।

জনসনের এই টিকা নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি কোম্পানির করোনার টিকা পেয়েছে।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা এসেছে দেশে। এসব টিকা দিয়েই সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

জনসন টিকা অন্য টিকার মতো দুই ডোজ দিতে হবে না, এক ডোজের জন্য এই টিকা তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে।

গত বছর জুন মাসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০