Publisher
২২ জানুয়ারী ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার গায়ের জোরে ইসি আইন পাস করবে : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনে সরকার প্রণীত খসড়া বিলটি ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য আরেকটা তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গায়ের জোরে সরকার এই আইন পাস করবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. মোশাররফ।

তিনি বলেন, ‘আইন কী হবে? যারা গায়ের জোরে সরকারে আছে তারা জনগণের সরকার নয়। তারা একটা আইন পাস করবে। তারপরে কী করবে? ওই আইন মোতাবেক একটি সার্চ কমিটি করতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যে লিস্ট দেবেন, ওই সার্চ কমিটি সেই লিস্টটা প্রেসিডেন্টকে দেবেন, প্রেসিডেন্ট সেটা ঘোষণা করবেন। ’

তিনি বলেন, এটা আরেকটা তামাশা জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর আাগে সরকার রাষ্ট্রপতিকে দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করিয়ে নাটক করেছে, তামাশা করেছে।

তিনি বলেন, ‘অতত্রব জনগণ চায়, আমরা চাই এ দেশের যে সংকট বাংলাদেশ যে বিদেশে লজ্জার পাত্র হয়েছে, বাংলাদেশে বিদেশে আমাদের ভাবমূর্তি যে ভূলুণ্ঠিত হয়েছে, হচ্ছে-তার কারণ কী? শুধু এর জন্য দায়ী বর্তমান? তারা গায়ের জোরে টিকে থাকার জন্য এগুলো করছে। ’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে আন্তর্জাতিকভাবে যে সেংশন (নিষেধাজ্ঞা) আসছে। এটা কিন্তু বিশাল একটা ওয়ার্নিং বাংলাদেশের সরকারের প্রতি। এই সরকার গায়ে নিচ্ছে না। এখন শুধু সেংশন নয়, আপনারা শুনেছেন এর ধারাবাহিকতায় ১২টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার সংগঠন চিঠি দিয়ে জাতিসংঘকে বলেছে যে, বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) যাতে করে শান্তি মিশনে নেওয়া না হয় এবং যারা আছে তাদেরকে বের করে দেওয়া হয়। আজকে পত্রিকায় আছে, জাতিসংঘ সেই চিঠিকে কগনিজেন্সে নিয়েছে অর্থাৎ সেটাকে গ্রহণ করেছে এবং তারা বলেছে যে, এই ব্যাপারে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। আপনারা বুঝতে পারছেন, কিভাবে আন্তর্জাতিকভাবে তাদের চতুর্দিক থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও বোধ হয় ভালো করে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আজকে সরকার এটা বুঝতে পারছে না। ‘

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে মাহবুব আলমের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সরকার মাহবুব আহমেদ শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০