Publisher
১৬ মার্চ ২০২৩, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে শিগগিরই যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মার্চ) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

রোহিঙ্গাদের একটি বড় অংশ নানা অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও।

র‌্যাবপ্রধান বলেন, জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‌্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।

নতুন জঙ্গি সংগঠনের অর্থায়ন নিয়েও কথা বলেন র‌্যাব ডিজি। তিনি জানান, জঙ্গিদের জন্য যুক্তরাজ্য থেকে টাকা আসে।

১৯ বছরের পথচলায় র‍্যাবকে সফল এলিট ফোর্স হিসেবে দাবি করেন ডিজি। এসময় তিনি বলেন, ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না। কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০