Publisher
১৭ মার্চ ২০২৩, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি চিনপিং

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বশক্তির দৃশ্যমান বিভাজনের মধ্যে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

বেইজিং ও মস্কো—উভয় তরফ থেকেই চিনপিংয়ের আগামী সপ্তাহের এ সফরের বিষয়টি জানানো হয়েছে। খবর বিবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণ গ্রহণ করে আগামী ২০ মার্চ মস্কোয় যাবেন চিনপিং। ২২ মার্চ পর্যন্ত দেশটিতে থাকবেন তিনি।

রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, চিনপিংয়ের সফরকালে রাশিয়া ও চীনের মধ্যকার বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলাপ করবেন দুই নেতা। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও তারা মতবিনিময় করবেন।

দুই নেতা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নথিতেও সই করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজন স্পষ্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিলেও চীনের অবস্থান ভিন্ন। তারা ‌‘সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা’ জানিয়ে এলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

রাশিয়ার সঙ্গে ‘অসীম সম্পর্ক’র ঘোষণা দিয়ে আসা বেইজিং উপরন্তু এই পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্র, ন্যাটোসহ পশ্চিমাদের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছে বারবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০