news desk
১ ফেব্রুয়ারী ২০২০, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্নাঙ্গ ফলাফল ঘোষনার আগেই রবিবার হরতাল ডেকেছে বিএনপি

রবিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা শহরে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এরআগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। মিছিল যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। তখন আওয়ামী লীগের মিছিলকারী এবং বিএনপির বিক্ষোভকারীদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তা চলে আধা ঘণ্টাব্যাপী।

এরপর বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অবস্থান নেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি জানান, নির্বাচন পরবর্তী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০