news desk
২৬ সেপ্টেম্বর ২০১৯, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুয়াং ক্লাবে পুলিশ বললো সব ঠিক আছে, র‌্যাব পেলো বিপুল পরিমাণ মাদক

ফুয়াং ক্লাবে পুলিশ বলো সব ঠিক আছে, র‌্যাব পেলো বিপুল পরিমাণ মাদক

গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ফুয়াং ক্লাবে অভিযান পরিচলনা করেছিল পুলিশ। ঘণ্টা দুয়েক অভিযান চালিয়ে ক্লাবটির বারে কোনও অসঙ্গতি পায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সেদিন অভিযান শেষে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলা আল মামুন সাংবাদিকদের বলেছিলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ বারে রাখা লিকারের কাগজপত্র দেখিয়েছে। তাদের সকল কাগজপত্র ঠিক আছে।’

পুলিশের অভিযানের ঠিক দু’দিন পর গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ওই ক্লাবে অভিযান চালায় পুলিশের এলিট বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১) সদস্যরা।

প্রায় ১১ ঘণ্টা ব্যাপী চালানো অভিযান শেষ হয় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে।

কিন্তু র‍্যাবের এ অভিযানে ক্লাবের বারটি থেকে ২ হাজার ২০০ বোতল অবৈধ মদ ও ১০ হাজার অবৈধ ক্যান বিয়ার ও আমদানি নিষিদ্ধ সিগারেট জব্ধ করা হয়েছে।

এছাড়া ফুয়াং ক্লাবের এ বারটিতে অনুমোদনের থেকে তিনগুণ বেশি লিকার ছিল বলেও র‍্যাবের এ অভিযানে বের হয়। অভিযান শেষে বারটি সিলগালা করেছে র‍্যাব।

অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, ‘১১ ঘণ্টাব্যাপী র‍্যাবের এ অভিযান শেষ হয়েছে। ফুওয়াং ক্লাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, এর মধ্যে রয়েছে ২ হাজার ২০০ বোতল মদ আর ১০ হাজারের বেশি বিয়ার ক্যান। যা সবই অবৈধ ও অনুমোদনহীন।’

তিনি বলেন, ‘অভিযানে আমরা ক্লাবটির বারে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ সিগারেট পেয়েছি। এছাড়া মাদক বিক্রির ৭ লাখ টাকা জব্দ করে হয়েছে। বারটিতে অনুমোদনের থেকে তিনগুণ বেশি লিকার ছিল, যা সম্পূর্ণ বেআইনি। এরফলে অবৈধ মাদকের পাশে রাখা সকল বৈধ মাদকও অবৈধ হয়ে গেছে।’

মিজান বলেন, ‘অভিযান থেকে আমরা ৩ জনকে আটক করেছি। এই তিনজনসহ ক্লাবটির মালিকের বিরুদ্ধে মাদক আইনে বিশেষ আইনে মামলা করা হবে।

এছাড়া বারটি সিলগালা করা হয়েছে বলে জানান যাবেরে কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০