news desk
২৯ অগাস্ট ২০২০, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি, মনোনয়ন বিক্রি শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি। এজন্য রোববার থেকে পাবনা-৪ শূন্য আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিবৃতিতে জানানো হয়, নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনের নির্বাচনের তফশিল ইতোমধ্যে ঘোষিত হয়েছে। রোববার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা এই আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে এই সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগামী সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০