news desk
১৮ সেপ্টেম্বর ২০২০, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ নেতাকর্মীরা জীবন দিয়েছেন আর বিএনপিসহ অন্য দলগুলো শুধু বক্তৃতা দিয়েছেন —-মাদারীপুরের শিবচরে চীফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি :
করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ নেতাকর্মীরা জীবন দিয়েছেন আর বিএনপিসহ অন্য দলগুলো শুধু বক্তৃতা দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী। পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আসন্ন উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লার নাম ঘোষনা করা হয়।এসময় মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, এই করোনায় অনেক চিকিৎসক, পুলিশ, সরকারী কর্মকর্তা, সাংবাদিকরা জীবনের ঝুকি ও দায়িত্ব নিয়ে কাজ করেছেন। অনেকে মারাও গেছেন। কিন্তু মৃত্যুর হিসেবে কোন অংশেই আওয়ামীলীগের নেতাকর্মীর সংখ্যা কম না। ইতমধ্যেই আমরা অনেক সংসদ সদস্য, অনেক জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগসহ দেশের অনেক আওয়ামীলীলীগ নেতাকর্মীকে হারিয়েছি। এই করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করে জীবন দিয়েছেন। আর বিএনপিসহ অন্য দলের কেউ মাঠে আসেনি। তারা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ ছিল। কোথাও তাদের দেখা যায়নি। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ শুধুমাত্র করোনা মোকাবেলা করেছে। আর আমরা একই সাথে করোনা, ঝড়, বন্যা, নদী ভাঙ্গন মোকাবেলা করেছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০