news desk
১১ নভেম্বর ২০২০, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে আলোচনা সভা ও র‍্যালি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের উদ্যোগে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে র‌্যালিটি সোনারগাঁও যুবলীগ কার্যালয় থেকে শুরু হয়ে, সোনারগাঁও পৌরসভা বালুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠানে যুক্ত হয়ে র‍্যালি শেষ হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড.ইকবাল হোসেন, সোনারগাঁও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, মুক্তিযোদ্বা প্রজন্ম লীগ সভাপতি আরমান মেরাজ, পৌরসভা আওয়ামী লীগ নেতা মজিদ তালুকদার, মোগরাপারা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম প্রধান, কাঁচপুর শিল্পাঞ্চলের শ্রমিকলীগ সভাপতি মান্নান মেম্বারসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও করোনায় আক্রান্ত সকলের সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০