news desk
১১ নভেম্বর ২০২০, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাক,ঢোল পিটিয়ে কায়সার হাসনাতের ডাকে সাড়া দিলেন, মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান।

বাংলাদেশ যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক এমপি কায়সার হাসনাতের ডাকে  কোন আওয়ামীলীগ মেয়র প্রার্থী সাড়া না দিলেও, সাড়া দিয়েছেন গাজী মুজিবুর রহমান এবং কয়েক হাজার নেতা কর্মী নিয়ে,ঢাক-ঢোল পিটিয়ে ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত  হয়েছেন। বিশাল মিছিল ও জনবহর নিয়ে সভায় উপস্থিত হয়ে  সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেন, আমি পৌরসভার প্রত্যেকটি মেয়র প্রার্থীকে দাওয়াত দিয়েছি। তারা কেউ আসেননি সেজন্য আমি তাদের দোষ দেইনা। কিন্তু জাতীয় পার্টির পেতাত্মরা তাদের ভুল পথে পরিচালনা করেছেন। আজ মিটিংয়ে যাতে নেতাকর্মীরা না আসেন সে জন্য জাতীয় পার্টির এমপি ও জাতীয়পার্টির সংসদ সদ্যেসের প্রেতাত্মারা চৌরাস্তায় বসে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছেন।

সোনারগাঁ পৌরসভা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমি আজ একটি শ্লোগান নিয়ে পৌরসভায় এসেছি। আগামী পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে যাকে আমাদের কাছে পাঠাবেন, সেই ই হবে আমাদের প্রার্থী । আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে কাজ করে যে কোন মুল্যে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতির বীজ বপন করে নতুন করে আওয়ামীলীগের ফাউন্ডেশন তৈরী করবো।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত না হওয়ায় তিনি আরো বলেন, এটা স্পস্ট ভাবে প্রমান হয় আপনারা দলের চেয়ে স্বার্থ বেশী ভালবাসেন । আপনারা নির্যাতন নিপীড়িত নেতাকর্মীদের পাশে না থেকে অর্থের পেছনে ঘুরেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত তৃণমূর নেতা কর্মীরা জানান, তারা কেমন আওয়ামী লীগ করেন যারা অন্যের প্ররোচনায় নিজ দলের বিরুদ্ধে কাজ করছেন। যারা বঙ্গবন্ধুর আদর্শে নির্লোভ রাজনীতি করেন তারা কখনো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে না এসে পারতেন না।

যুবলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান বলেন, আমার রাজনৈতিক গুরু আবুল হাসনাত সাহেব। প্রয়াত এ মহান নেতার হাত ধরে আমি রাজনীতি শুরু করেছি। এ পরিবারের সাথে থেকে রাজনীতি করে জেল, জুলুম, অত্যাচার ও নিযাতনের শিকার হলেও আমি এ পরিবারের সাথেই রাজনীতি করছি। আমার দীর্ঘদিনের আদর্শিক রাজনীতির মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেন তাহলে আমার রাজনৈতিক অভিভাবক হাসনাত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করে বিশ্বনেত্রীকে নৌকার বিজয় উপহার দিতে পারব-ইনশাল্লাহ্।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০