news desk
১৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভ্যাকসিন নিয়ে সমালোচনাকারীদের লজ্জা না পেয়ে টিকা নেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: যারা ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছেন তাদের লজ্জা না পেয়ে টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি জানি তাদের খুব লজ্জা হচ্ছে, জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে টিকা যে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। মানুষ উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। এতো উৎসাহ যে সেটি সামাল দিতে আরও প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারকে নানাভাবে ব্যবস্থা নিতে হচ্ছে, এতে তাদের চেহারাটা চুপসে গেছে। তাদের বলব লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষার জন্য বদ্ধ পরিকর। বিরোধীদলের যারা প্রতিদিন টিকা নিয়ে কড়া সমালোচনা করেন তাদেরও আমরা সুরক্ষা চাই।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের ক্লিনিকে টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, টিকা প্রদানকে ঘিরে মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা, এতেই প্রমাণিত হয় সমস্ত অপপ্রচারকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি তো ডায়াবেটিসের রোগী, আমাকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। ইনসুলিন নেয়ার সময় কিছুটা অনুভূত হয়। আজকের টিকা নেয়ার সময় সেটিও অনুভূত হয়নি। আর টিকাদানকারীরা অনেক এক্সপার্ট, এতো সহজে টিকা দিলো সেটি বুঝতেই পারিনি। যেভাবে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী এতো দ্রুত টিকা নিয়ে এসেছে, যেখানে অনেক উন্নত দেশ এখনও টিকা আনতে পারেনি। এমনকি আমেরিকায়ও হাহাকার টিকা জন্য, অনেক দেশেই টিকার জন্য হাহাকার। সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ জনবহুল দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০