news desk
২৪ ফেব্রুয়ারী ২০২১, ৭:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে করোনায় মৃত্যুর হার প্রায় ২৫ লাখ

করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ৯৫ হাজার ৩৩৯ জন। আর শনাক্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪৪৬ জন। ওয়াল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়। এদিকে এখন পর্যন্ত করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৮ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৪৬৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ১৪ হাজার ৯৯৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৯২ লাখ ১২ হাজার ৫১৭ জন।

এদিকে, করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। তবে মৃত্যু বিবেচনায় দেশটি বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬৪৬ জন। আর সুস্থ হয়েছেন ৯২ লাখ ১৫ হাজার ১৬৫ জন।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮৯ হাজার ১৫৩ জন। মারা গেছেন ৮৪ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩৯ হাজার ৩৪৪ জন।আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৩৪ হাজার ৬৩৯ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৩০৫ জন। ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০