news desk
৫ মার্চ ২০২১, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেরাম থেকে আরো ৪ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চেষ্টা করছে বাংলাদেশ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরো ৪ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার চেষ্টা করছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সেরামের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান রয়টার্সকে বলেছেন, কোভ্যাক্সের কাছ থেকেও ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের, যার মধ্যে জুনের মধ্যে ১ কোটি ডোজের মত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ নতুন করে টিকা কেনার যে চেষ্টা শুরু করেছে, সে বিষয়ে সেরাম ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে প্রথম চুক্তির আওতায় যে তিন কোটি ডোজ টিকা বাংলাদেশ সরকার কিনেছে, তা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তারাই বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’।

তবে ভবিষ্যতে সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনার কাজটি কাদের মাধ্যমে করা হবে, বাংলাদেশ সরকার এখনও ‘সে সিদ্ধান্ত নেয়নি’ বলে স্বাস্থ্য সচিবের বরাতে জানিয়েছে রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের উত্তরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বলেছেন, বাড়তি অর্ডারের বিষয়টি নির্ভর করবে সরকারের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০