news desk
১ ডিসেম্বর ২০১৯, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ‘দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোল : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রত‌িব‌েদক : বিএনপিই ‘দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোল ’ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ । তি‌নি ব‌লেন, এ বিশেষণ তাদের বেলাতেই প্রযোজ্য, যা তারা অন্যদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাশেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এসংক্রান্ত মন্তব্যের জবাবে তিনি একথা বলেন।

বিএন‌পির দুর্নীতিতে প্রস‌ঙ্গে ড. হাছান বলেন, ‘বিএনপি’র নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বেগম জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন এবং এতিমের টাকা আত্মসাৎ করার অপরাধে সাজা ভোগ করছেন। তার পুত্র কোকো’র পাচার করা অর্থ দেশে ফেরত আনা হয়েছে এবং তাদের দুর্নীতির বিষয়ে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।’

বিএন‌পির সন্ত্রাসী কর্মকান্ড নজীর‌বিহীন উ‌ল্লেখ ক‌রে তি‌নি বলেন, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যাসহ যে সন্ত্রাস পরিচালনা করেছে, তা বিশ্বরাজনীতিতে নজীরবিহীন’। ‘বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস করে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলায় তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষদের হতাহত করেছে। শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে। এই বিএনপিই আওয়ামী লীগকে ভোট দেবার অপরাধে পাঁচ বছরের শিশু, বার বছরের কিশোরীকে ধর্ষণ করেছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ উপ-কমিটির সদস্যবৃন্দ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০