news desk
২ ডিসেম্বর ২০১৯, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিয়ন্ত্রিত প্রবৃদ্ধি হল‌ে আশঙ্কা থাকবেই: পরিকল্পনামন্ত্রী

ঢাকা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আমাদের কোন কোন ক্ষেত্রে প্রবৃদ্ধি অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যাচ্ছে। যদি অনিয়ন্ত্রিত কোন প্রবৃদ্ধি হয়, তাহলে একটা আশঙ্কা থাকবেই।

সোমবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের সমাপণী ‘রিসার্চ এলামনেক-২০১৯’ অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন কৌশল পর্যালোচনা করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

প্রবৃদ্ধি পালিয়ে যাচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, নানা ধরনের বিকৃতি এখানে আছে। ভর্তুকি বিকৃতি আছে, কর নেয়াতে বিকৃতি। এই বিকৃতির ফলে প্রবৃদ্ধি পালিয়ে যাচ্ছে। যেটাকে আপনারা বলেন, বিদেশ চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে।

এই অনুষ্ঠানে এম এ মান্নান এমপি বলেন, প্রবৃদ্ধির যে ফলটা আমাদের সকলের সামাজিকভাবে পাওয়ার কথা, সেই ফলটা আমরা পাচ্ছি না। শেষ বিচারে যাদের পরিশ্রমে এই প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু তাদের কাছে যাচ্ছে না। অথচ আইনত তাদের কাছে যাওয়ার কথা।

এই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, মাঝে মাঝে ভয় হয় এই ভেবে যে, দেশে কেন বৈষম্য রয়ে যাচ্ছে, তা পরিষ্কার করতে না পারলে তা দেশের প্রবৃদ্ধির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তিনি ইতোমধ্যে লক্ষ্য করেছেন, দেশের প্রবৃদ্ধির যে ঢেউ, এটা বোধহয় ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই সময় এই অনুষ্ঠানে অন্য বক্তারা আশঙ্কা করেন, আগামীতে বাংলাদেশের জন্য বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ।

এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ, বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, আইএলও’র সাবেক বিশেষ উপদেষ্টা ড. রিজুয়ানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আলী তসলিম, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০