Publisher
৭ এপ্রিল ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাজকীয় বিয়ে’র ঘটনায় কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ সৈয়দপুর উপজেলার “আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” মাঠে বিয়ের আয়োজন করায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নির্দেশ দিয়েছে।

চেয়ারম্যানের কাছে মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সংক্রান্ত চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখা থেকে পাওয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ‘সৈয়দপুর আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে গভর্নিং বডি বিয়ের আয়োজন করা সংক্রান্ত পত্রটি পাঠানো হলো।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, স্কুল মাঠে বিয়ের আয়োজন করায় উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আগামী ৭ কর্মদিবসের মধ্যে অত্র বিভাগকে অবহিত করার জন্য বলা হলো।

উল্লেখ্য, নিজ ছেলের বিয়ে উপলক্ষে নিয়ম লঙ্ঘন করে ওই প্রতিষ্ঠানে গত ১২ ফেব্রুয়ারী রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন শহরের বিশিষ্ট শিল্পপতি আলতাফ হোসেন। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের মাঠজুড়ে নির্মাণ করা হয় বিশাল প্যান্ডেল ও বর-কনের জন্য ‘তাজমহল’ আসন। এগুলোর সাজসজ্জায় কয়েক দিন ধরে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। পুরো আয়োজনের দায়িত্বে ছিল ‘শাহজাহান ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। এখানে ৫ হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয় বলে কর্মরত শ্রমিকরা জানান। ১৩ ফেব্রুয়ারী রাতে বিয়ের অনুষ্ঠান হয়।

প্যান্ডেল করার আগে পুরো বিদ্যালয় মাঠ পৌরসভার রোলার দিয়ে সমান করা হয়। পাশাপাশি করোনা মহামারীর মধ্যে এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয়রা। তারা তখন অভিযোগ করে বলেছিলেন, একজন শিল্পপতি ছেলের বিয়ের আয়োজনের জন্য অনুমতি চাইতেই পারেন। কিন্তু প্রতিষ্ঠান কতৃপক্ষ কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত কাজের জন্য রাজি হন?

এ ব্যপারে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মন্ত্রণালয়ের চিঠি বিষয়ে আমরা এখনও কোন তথ্য বা লিখিত কিছু পাইনি। এমনকি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েব সাইটেও এ সংক্রান্ত কোন নির্দেশনা দেখিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন জানান, মন্ত্রনালয় থেকে চিঠি আসার বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে যদি আসে তাহলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০